স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ডিজিটাল গভর্ন্যান্স-সংক্রান্ত অঙ্গীকার ও অগ্রাধিকার নিয়ে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনানীতে একটি হোটেলে ‘দলীয় ইশতেহারে ডিজিটাল গভর্ন্যান্স সম্পর্কিত অঙ্গীকার’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ, নাগরিক অধিকার, নির্বাচনোত্তর নীতিগত অগ্রাধিকার এবং বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রণয়নের ওপর গুরুত্ব দেন। ডিজিটাল গভর্ন্যান্সে স্বচ্ছতা, জবাবদিহি, সাশ্রয়ী ইন্টারনেট, ডেটা সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর ইশতেহারে প্রতিফলিত হওয়ার বিষয়ে গোলটেবিলে ঐকমত্য পোষণ করা হয়।
বৈঠকে বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। এ সময় তথ্যপ্রযুক্তি খাতে বিগত সরকারের বরাদ্দ ও ব্যয়ের ওপর অডিট পরিচালনা করা হবে এবং বিদ্যমান আইন ও নীতিমালাগুলো পর্যালোচনা করে প্রয়োজনে স্টেকহোল্ডারদের সাথে নিয়ে নতুন আইন প্রণয়ন করা হবে।
ইন্টারনেট খাতে পর্যাপ্ত রিডানডেন্সি নিশ্চিত করতে অন্তত ৫ থেকে ১০টি সাবমেরিন ক্যাবল সংযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বিআইজিএফ-এর চেয়ারপার্সন আমিনুল হাকিম। বর্তমান ও আগামী সরকারকে এ বিষয়ে গভীর মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উপযুক্ত নীতিমালার অভাবে ফেসবুক, গুগল ও ইউটিউবের মতো বৈশ্বিক প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্বো)-এর মহাসচিব ফয়সাল আলিম রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে বেসরকারি খাতে হস্তান্তরের আহ্বান জানান। বিএনএনআরসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান সামাজিক দায়বদ্ধতা তহবিলের (এসওএফ) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। এ ছাড়া ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক ড. খন্দকার এ. মামুন জরুরি ভিত্তিতে সমন্বিত এআই নীতিমালা প্রণয়নের তাগিদ দেন।
আম্বার আইটি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও বিআইজিএফ-এর ভাইস চেয়ারপার্সন সাইমুম রেজা তালুকদার।
বিআইজিএফ-এর নির্বাহী সদস্য শারমিন খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিআইজিএফ মহাসচিব মোহাম্মদ আব্দুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রকিবুল হক, রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক প্রমুখ।

তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বাজার স্থিতিশীল রাখা এবং ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এর ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
৯ ঘণ্টা আগে
রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে একটি গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
১০ ঘণ্টা আগে
মোড়কে ঢাকা ছিল উপহারের বাক্স। তাতে কোনো উপহার ছিল না। ছিল উপঢৌকনের ৭ লাখ টাকা। এমপিও সুবিধা পাইয়ে দেওয়ার সুপারিশের বিনিময়ে ওই টাকা শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দিতে এসেছিলেন এক ব্যক্তি। পরে হাতেনাতে ধরে পড়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে
অবৈধভাবে সম্পদ অর্জন ও বিদেশে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে সনি-র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনসহ ৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
১১ ঘণ্টা আগে