স্ট্রিম প্রতিবেদক

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সদস্যদের নিয়ে ১০ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে অনির্ধারিত আলোচনায় এ কথা জানান তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী জানান, গত বুধবার জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি দল এমন সিদ্ধান্ত নিয়েছে।
তারেক রহমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করে সরকারি দলের পাঁচ সদস্যের নাম তুলে ধরেন। তিনি বিরোধীদলকে পাঁচ সদস্যের নাম দিতে অনুরোধ করেন। এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, তারা দ্রুত নামগুলো দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই আলোচনা করে একমত হয়েছিলাম– এটি একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বেই এই সমস্যার তাপ ছড়িয়েছে। বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে বাংলাদেশের যে উদ্বেগ, সেটি জানিয়েছেন এবং প্রস্তাব দিয়েছেন, ওনাদের কাছে কিছু পরামর্শ আছে, সরকারি দল এবং বিরোধীদল একসঙ্গে সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি।
তিনি বলেন, বিএনপি সব সময় দেশ ও জনগণের স্বার্থে যে কোনো আলোচনা যে কারও সঙ্গে করতে প্রস্তুত। সেই প্রেক্ষাপটে আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি করেছি। আমি বিরোধীদলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব পাঁচজনের নাম দিতে। তাহলে এই ১০ জন বসে বিষয়গুলোর ওপর আলোচনা করতে পারবেন। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসবে এবং কোনো বাস্তবতা থাকলে সেটি কার্যকরের উদ্যোগ নেব।
প্রধানমন্ত্রী বলেন, কমিটিন সভাপতি হিসেবে থাকবেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। চার সদস্য হলেন– জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল ইসলাম খান এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
পরে স্পিকারের অনুমতি নিয়ে শফিকুর রহমান বলেন, বিষয়টি ইতিবাচকভাবে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা আশা করি, এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। আমরা মনে করি, এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শিগগির নাম দেব।
এ সময় স্পিকার বলেন, আশা করি, অতি অল্প সময়ের মধ্যে বিরোধী দলের নেতা পাঁচ সদস্যের নাম দেবেন। কারণ এই সংসদ (অধিবেশন) এ মাসের শেষেই শেষ হবে। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশা সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধীদল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে