স্ট্রিম প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদের দুটিতে জয়লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।
আজ শুক্রবার সকাল আটটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ১৭টি হলের বেসরকারি ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই রাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ১২ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। তাঁদের ভোটের ব্যবধান ৯ হাজার ২৯০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন সাবেক সমন্বয়ক ও আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। তাঁর প্রাপ্ত ভোট ১১ হাজার ৫৩৭। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৫ হাজার ৮০৮।
অন্যদিকে ৬ হাজার ৯৭১ ভোট নিয়ে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির। প্রধান তিনটি পদের মধ্যে এই পদে তুলনামূলক বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সালমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট। তাঁদের ভোটের ব্যবধান ১ হাজার ৩০।

.png)

আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে খিলক্ষেত থানায় মামলা করেছেন মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান ( স্নিগ্ধা চৌধুরী)। রোববার দিবাগত রাত সোয়া বারটার দিকে মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার।
৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
২৮ মিনিট আগে
নতুন কুঁড়ির শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে গণমাধ্যমগুলোকে তাঁদের খেলার খবর লিড নিউজ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন মাসব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনীতে এই কথা বলেন তিনি।
৪৪ মিনিট আগে
সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেসবুক। সেখানে প্রতিবাদ ও সংহতির ডিজিটাল ভাষা হয়ে উঠেছে নব্বই দশকের বিখ্যাত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।
১ ঘণ্টা আগে