স্ট্রিম প্রতিবেদক

মানিকগঞ্জের শিবালয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রজেক্টে ডাকাতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৩ মে) দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাব্বির খান ঈশান (২৫) নামে ওই যুবক রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঘোষকান্দা এলাকার আমজাদ হোসেনের ছেলে।
র্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৮ ডিসেম্বর শিবালয়ের বরংগাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সরকারি বিদ্যুৎ বিপণন প্রতিষ্ঠান পিজিসিবি পরিচালিত ‘এয়ার ইনসুলেটেড সুইজার (এআইএস)’ প্রজেক্টে ডাকাতি হয়। ২৫ থেকে ৩০ জনের ডাকাত দল প্রজেক্টের নিরাপত্তাকর্মীকে অস্ত্র মুখে জিম্মি করে। পরে তারা প্রজেক্টের ভেতর থেকে প্রায় ৫৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ বিভিন্ন যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন প্রজেক্টের সেফটি ম্যানেজার ইমতিয়াজ খান শিবালয় থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় মামলা করেন।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন এবং গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় শনিবার রাত ৯টার দিকে জুরাইন বালুর মাঠ এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় সেখান থেকে ডাকাত দলের সদস্য সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে