স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে ইলেকট্রিক (ইভি) ও হাইব্রিড গাড়ির ব্যবহার উৎসাহিত করতে ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পরিবেশবান্ধব এসব গাড়ি কিনতে গ্রাহকেরা ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। পাশাপাশি ব্যক্তিগত ঋণের সীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এ ক্ষেত্রে ব্যাংক ৮০ শতাংশ পর্যন্ত অর্থায়ন করতে পারবে। অর্থাৎ এক কোটি টাকার গাড়িতে ব্যাংক ৮০ লাখ টাকা ঋণ দেবে এবং গ্রাহককে নিজস্ব উৎস থেকে ২০ লাখ টাকা দিতে হবে। অন্যদিকে সাধারণ বা প্রচলিত গাড়ির ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা ৬০ লাখ টাকা এবং ব্যাংক সর্বোচ্চ ৬০ শতাংশ ঋণ দিতে পারবে।
ক্রমবর্ধমান মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান বিবেচনায় ব্যক্তিগত ঋণের সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে একজন গ্রাহক ব্যক্তিগত প্রয়োজনে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে ব্যাংকে রাখা স্থায়ী আমানতের (এফডিআর) বিপরীতে নেওয়া ঋণ এই সীমার অন্তর্ভুক্ত হবে না।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমান বাজারমূল্য বৃদ্ধি এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ছে। গ্রাহকদের এসব গাড়ি কেনায় উৎসাহিত করতেই ঋণের সীমা বাড়ানো হয়েছে। এ ছাড়া মানুষের কেনাকাটার সক্ষমতা বাড়ায় ভোক্তা ঋণের সীমাও পুনর্নির্ধারণ করা হয়েছে। ব্যাংকারদের মতে, এই সিদ্ধান্তের ফলে বাজারে পরিবেশবান্ধব গাড়ির সংখ্যা বাড়বে, যা পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। একই সাথে সাধারণ গ্রাহকদের প্রয়োজনীয় কেনাকাটায় ব্যাংক থেকে ঋণ পাওয়া সহজ হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে