স্ট্রিম প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ বৃহস্পতিবার (১০ জুলাই)। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্র জানিয়েছে, ফল প্রকাশ হবে আজ দুপুর ২টায়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ফল প্রকাশ করা হবে অনাড়ম্বরভাবে। এবার অতীতের মতো কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়নি।
যেভাবে জানা যাবে ফল
ঢাকা শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের সব শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইন মাধ্যমে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন।
সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের এসএমএস-এর মাধ্যমে ফল জানতে হলে, SSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বছর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। যেমন, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে লিখতে হবে—SSC Dha [রোল নম্বর] 2025। তারপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
দাখিল শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের অনলাইন মাধ্যমে ফল জানতে হলে, www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘দাখিল পরীক্ষা ২০২৫’ অপশন সিলেক্ট করে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে হবে। এসএমএস-এর মাধ্যমে ফল জানতে হলে তাদের Dakhil MAD [রোল নম্বর] 2025 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। (যেমন: Dakhil MAD 123456 2025)।
এছাড়া কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ফল প্রকাশিত হলেই ফল সংগ্রহ করে শিক্ষার্থীদের জানিয়ে দেবেন। www.educationboardresults.gov.bd -এ গিয়েও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানা যাবে।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা www.dhakaeducationboard.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে ইআইআইএন নম্বর ব্যবহার করে ‘Institution Result’ অপশন থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের সম্পূর্ণ রেজাল্টশিট ডাউনলোড করতে পারবেন।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার পরীক্ষার্থী কম ছিল প্রায় এক লাখ।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে