স্ট্রিম সংবাদদাতা

সরকারি বিধিনিষেধের আলোকে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার স্বার্থে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করেনি।
চলতি মৌসুমের শেষ দিন শনিবার (৩১ জানুয়ারি) শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করলেও এদিন কোনো নতুন পর্যটক সেন্টমার্টিনে যাননি। তবে দ্বীপে অবস্থানরত প্রায় ২ হাজার পর্যটককে ফিরিয়ে আনতে একটি জাহাজ সেখানে যায়।
সেন্টমার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, গত ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২ মাসে প্রায় ১ লাখ ১০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন।
তিনি আরও জানান, ৩১ জানুয়ারি যে জাহাজটি সেন্টমার্টিনে গেছে, সেই জাহাজ থেকে কোনো পর্যটক দ্বীপে নামেননি। মূলত সেখানে অবস্থানরত প্রায় ২ হাজার পর্যটককে ফিরিয়ে আনার জন্য জাহাজটি যায়। বিকেল ৩টার দিকে পর্যটকদের নিয়ে জাহাজটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।
এবার কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিন রুটে মোট সাতটি পর্যটকবাহী জাহাজ চলাচল করেছে। জাহাজগুলো হলো— এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক ক্রুজ।
উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ-প্রতিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকার ২০২৩ সাল থেকে পর্যটক ভ্রমণে ধাপে ধাপে বিধিনিষেধ আরোপ করে আসছে। সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও, চলতি মৌসুমে পরিবেশগত ঝুঁকি ও অতিরিক্ত পর্যটক চাপের কারণে সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, অতিরিক্ত পর্যটক চাপ, প্লাস্টিক দূষণ, প্রবাল ক্ষয় এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় দ্বীপটির টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতেই দীর্ঘমেয়াদি এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রায় ১২ বছর আগে রানা প্লাজা ট্র্যাজেডি থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন নাসিমা বেগম (৪০)। কিন্তু জীবিকার প্রয়োজনে ঢাকায় যাওয়ার সময় রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
৩২ মিনিট আগে
ফরিদপুরে ২৮ হাজার লিটার, যশোরে ৭০০, ময়মনসিংহে ২৩ হাজার ও সাতক্ষীরায় ২০০ লিটার তেল পাওয়া গেছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সকল মুক্তিযোদ্ধার সচ্ছলতার দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রশাসক আবদুস সালাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসসিসি প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে