স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার ১০০ ঘণ্টা পার হলেও অপরাধী গ্রেপ্তারে ব্যর্থতার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।
আজ সোমবার (১৮ মে) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৪টা ৫৭ মিনিট পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জাকসু ও হল সংসদের নেতারা।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা 'সরকার জবাব দে, নিপীড়ক বাইরে কেন', 'যেই হাত ধর্ষণ করে সেই হাত ভেঙে দাও' এবং 'হেনস্তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন'—ইত্যাদি স্লোগান দেন।
অবরোধ কর্মসূচিতে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম বলেন, 'আসামির স্পষ্ট সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। তাঁর ছবি পাওয়া গিয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমাদের কাছে মনে হচ্ছে এটি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা।'
তিনি আরও বলেন, 'এই বিচারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ক্যাম্পাসের কিছু শিক্ষক সিন্ডিকেট এবং একই সঙ্গে কিছু মহল অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর আক্রমণাত্মক আচরণ করছে। আমরা মনে করছি এটি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।'
জাকসুর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, 'ঘটনার ছয় দিন অতিবাহিত হওয়ার পরেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলের পক্ষ থেকে এখনো কোনো বিষয়ে সদুত্তর দেওয়া হয়নি। আমরা আজ বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রতীকীভাবে আটকে রেখেছিলাম। আমরা ঢাকা জেলা পুলিশ সুপার, আইজিপি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাব দ্রুত সময়ের মধ্যে যাতে এই নিপীড়নকারীকে গ্রেপ্তার করে রাষ্ট্রীয় বিধি মোতাবেক শাস্তির আওতায় আনা হয়। যদি তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়, তবে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।'
উল্লেখ্য, গত ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। অভিযুক্তের শাস্তির দাবিতে ১৩ মে রাতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার এবং তাতে ব্যর্থ হলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানান তাঁরা। সময়সীমা শেষে ১৬ মে দিবাগত রাতে উপাচার্যের বাসভবনের সামনে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন করা হয় এবং পরদিন সকালে প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর গতকাল ১৭ মে অপরাধীর দ্রুত বিচারের দাবিতে আট ঘণ্টা প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে