স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি তেল সংগ্রহে শ্রমিকদের সারাদিন নষ্ট হচ্ছে, উপার্জন কমায় তাদের পরিবারে বেড়েছে কষ্ট। তবে সংসদে জ্বালানি নিয়ে কথা বলতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও মহানগরী সভাপতি-সাধারণ সম্পাদক সম্মেলনে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে তেল বেড়ে যাওয়ায় সারা দেশে আজ তেলের সংকট। একজন পরিবহন শ্রমিক দৈনিক কমপক্ষে ৩ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করে সর্বোচ্চ ২০০০ টাকার তেল পান। তেল পেতে তাদের সারাদিন নষ্ট হয়ে যাচ্ছে। এতে আয় কমে যাওয়ায় শ্রমিক পরিবারে কষ্ট আরও বেড়েছে, অথচ এ বিষয়ে সংসদে কথা বলতে চাইলে দেওয়া হয় না।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পরিকল্পিতভাবে জামায়াত জোটকে হারানো হয়েছে বলেও দাবি করেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, জনগণকে ধোঁকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে থাকলে তারা নিজেদেরকেই ধোঁকা দিয়ে যাচ্ছে। তারা দেশের কল্যাণ চায় না। তাদের মনে রাখতে হবে, জনগণ তাদের একই কাজ বারবার করতে দেবে না। সামনে জনগণ এগুলো প্রতিরোধ করবে।
শ্রমিক নেতাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, শ্রমিকের ন্যায়সংগত অধিকার আদায়ে সর্বদা মাঠে কাজ করে যেতে হবে। তবে কোনো অবস্থায় নৈরাজ্য সৃষ্টি হতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, ফ্যাক্টরিতে নৈরাজ্য সৃষ্টি হলে শুধু মালিক নয় বরং মালিক-শ্রমিক-দেশের জনগণ সবাই ক্ষতিগ্রস্ত হবে।
ফেডারেশনের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির আ ন ম শামছুল ইসলাম।

দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আগামীকাল শুক্রবার (১২ জুন) থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২৬ মিনিট আগে
আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সব কথা বলেন।
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা।
১ ঘণ্টা আগে