স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর নেতা আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদের বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।
খাদ্য অধিদপ্তরের এসব বস্তায় ৩০ কেজি করে চাল থাকে। সে হিসাবে জব্দ চালের পরিমাণ মোট ২ হাজার ৯৭০ কেজি।
আবদুস সামাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির। অভিযোগ উঠেছে, বাড়িতে চাল মজুত করে বেশি দামে বিক্রি করতেন আবদুস সামাদ। তবে অভিযোগ অস্বীকার করে আবদুস সামাদ বলেছেন, আমার ছোট ভাই ডা. আজগর একজন ডিলার। নূরানী মাদ্রাসায় সরকারি বরাদ্দের চাল সে কিনে বাড়িতে রেখেছে। চাল কেনার সব কাগজপত্র রয়েছে।

জেলা জামায়াত আমির ইসহাক খন্দকার বলেন, চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সত্য। তবে চালগুলো তাঁর ভাইয়ের। জামায়াত নেতার ওপর দায় বর্তায় না। তাছাড়া বৈধভাবে চালগুলো কেনা হয়েছে।
শনিবার সকালে এলাকাবাসী চালের বস্তা দেখতে পেয়ে প্রশাসন ও পুলিশকে জানায়। পরে প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৯৯ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, চাল কেনার কাগজপত্র বৈধ কিনা তা যাচাই করা হচ্ছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া সরকারি চাল এভাবে কারও বাড়িতে গুদামজাত করে রাখার সুযোগ নেই। বিষয়টি আইনসিদ্ধ নয়।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে