সরকারি চাল-আটা মজুত করে বিএনপি নেতা বহিষ্কারচুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওএমএসের চাল-আটা মজুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানার ঘটনায় তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।১৬ জুন ২০২৬
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ২৯৭০ কেজি সরকারি চালনোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর নেতা আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদের বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।১৬ মে ২০২৬
রোববার থেকে হাওরাঞ্চলের ছয় জেলায় ধান ও চাল কিনবে সরকারআকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ছয় জেলা নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।০২ মে ২০২৬
ডিজেল সংকট: কৃষক নয়, ঝুঁকিতে পড়েছে গোটা দেশবোরো মৌসুম মানে বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় মুহূর্ত। দেশের মোট চাল উৎপাদনের প্রায় ৬০ শতাংশ আসে এই একটি মৌসুম থেকে। ডিসেম্বর থেকে মে পর্যন্ত কৃষকের পুরো জীবন আবর্তিত হয় এই ফসলকে ঘিরে। হাল চাষ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত প্রতিটি ধাপে কৃষকের শরীরে ঘাম, চোখে স্বপ্ন। কিন্তু এবার সেই স্বপ্নের গায়ে২৫ এপ্রিল ২০২৬
সরকার ধান-গম ৩৬, চাল কিনবে ৪৮ টাকা কেজি দরেআগামী ৩ মে থেকে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। এবার ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার টন গম সংগ্রহ শুরু করবে সরকার।২২ এপ্রিল ২০২৬
ভিজিএফের চাল বিতরণে অভিযোগ, ১০ কেজির বদলে দেওয়া হচ্ছে ৯ কেজিপিরোজপুরের জিয়ানগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।১৭ মার্চ ২০২৬
গমের উত্থান: বাংলাদেশের খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং অর্থনৈতিক বাস্তবতাচালের উচ্চ দাম গ্রামীণ মানুষকে গমের দিকে ধাবিত করছে। পরিস্থিতি বিবেচনায় নিলে, গম এখন চালের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্যশস্য হয়ে উঠেছে। এটি অর্থনীতির বিভিন্ন খাতকে নতুন গতি দিচ্ছে।২২ জানুয়ারি ২০২৬
ভারত থেকে ৪৩ টাকা দরে ৫০ হাজার টন চাল কিনছে সরকারভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা।১৫ ডিসেম্বর ২০২৫
সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকারআন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা।২৪ নভেম্বর ২০২৫
ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় সংগ্রহ করবে সরকারআসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।০৯ নভেম্বর ২০২৫