স্ট্রিম প্রতিবেদক

সারা দেশে জলাতঙ্ক টিকার সংকট চলছে। রাজধানীতে সমস্যা তেমন না হলেও, জেলা পর্যায়ে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তর আগামী ১৫ দিনের মধ্যে ৯ লাখ ডোজ টিকা সরবরাহের আশ্বাস দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, গত বছর জলাতঙ্কে আক্রান্ত হয়ে ৫৯ জন মারা গেছেন। চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন।
রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের কর্মকর্তারা জানান, গত বছর কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড় নিয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নেন ১ লাখ ৪৬ হাজার ২৪৩ জন। চলতি বছরে গত ৮ মে পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭৪৭ জনে।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রফিকুল ইসলাম জানান, প্রতিদিন অনেকে জলাতঙ্কের টিকা নিতে তাদের হাসপাতালে আসছেন। রাজধানীর আশেপাশের জেলা থেকে বেশি রোগী আসছেন।
গাজীপুর থেকে সাত বছরের অনিককে সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে এসেছেন মা-বাবা। স্ট্রিমকে বাবা বলেন, বিড়াল আঁচড় দেওয়ার পর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছিলাম। সেখানে চিকিৎসা পাইনি। পরে হাসপাতালের লোকজনের পরামর্শে ঢাকায় এনেছি।
সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এফ এ আসমা খান জানান, তাদের হাসপাতালে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। ঢাকার পার্শ্ববর্তী যেসব অঞ্চলের মানুষ টিকা পাচ্ছে না, তারা সরাসরি এখানে আসছেন।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী আমাদের হাসপাতালের জন্য বিশেষ ব্যবস্থায় টিকা সংগ্রহ করে দিয়েছেন। ফলে এখানে এসে কাউকে ফিরে যেতে হচ্ছে না। তবে আমরাও জেনেছি, স্থানীয় পর্যায়ে জলাতঙ্ক টিকার সরবরাহ স্বাভাবিক নেই।
টিকার সংকট কেন
সংশ্লিষ্টরা জানান, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় জলাতঙ্কের টিকা সরবরাহ করা হতো। অপারেশনাল পরিকল্পনা স্থগিত থাকায় বিগত কয়েক মাস জেলা-উপজেলা পর্যায়ে কোনো টিকা সরবরাহ করা হয়নি।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. হালিমুর রশীদ স্ট্রিমকে বলেন, হাম, জলাতঙ্কসহ অন্যান্য টিকার অপারেশনাল পরিকল্পনা স্থগিত ছিল কিছুদিন। সে সময়ে আমরা স্থানীয় পর্যায়ে নিজস্ব ফান্ড থেকে টিকা কেনার নির্দেশনা দিয়েছিলাম। অনেকের পক্ষে সেটি সম্ভব না হওয়ায় টিকার সংকট দেখা দেয়।
তিনি বলেন, টিকা দেওয়া শুরু হয়েছে। নতুন করে ৯ লাখ ডোজ জলাতঙ্কের টিকা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক হবে।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে