স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।
জিসানের অভিযোগ, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে কথা বলায় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এনসিপি নেতারা তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন।
জিসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। শুক্রবার (৫ জুন) জাবি টিএসসিতে সংবাদ সম্মেলনে জিসান বাড়িতে হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান। তাঁর বাড়িতে হামলার পর রাতেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
সম্প্রতি আবদুল গাফফার সামাজিক মাধ্যমে হান্নান মাসউদের বিরুদ্ধে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে সেইফ এক্সিটের উদ্দেশ্যে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিনিময়ে ৩ কোটি টাকার ডিলের অভিযোগ তোলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর থেকেই হান্নান মাসউদের সমর্থকরা তাঁকে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে বলে দাবি করেন এই ছাত্রদল নেতা।
জিসান জানান, হামলার সময় বাড়িতে তাঁর মা একা ছিলেন। সব ভাই উচ্চশিক্ষা ও চাকরির সুবাদে দেশের বাইরে এবং বাবা বাজারে থাকার সুযোগে হান্নান মাসউদের সমর্থকরা বাড়িতে হামলা চালায়।
তিনি বলেন, হামলার পরপরই এনসিপির স্থানীয় নেতাকর্মী আমাদের বাড়িতে যান এবং বাবা বাজার থেকে ফিরলে তাঁকে বিভিন্ন প্রশ্ন ও অনুমতি ছাড়াই ভিডিও করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হয়।

জিসান বলেন, হান্নান মাসউদ দীর্ঘদিন এলাকায় একটি প্রভাবশালী অনুসারী গোষ্ঠী গড়ে তুলেছেন, যাদের বিরুদ্ধে আগেও হুমকি ও অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। ওই গোষ্ঠীর সদস্যদের মধ্য থেকেই বৃহস্পতিবার বাড়িতে হামলা করা হয় বলে দাবি করেন তিনি।
জিসান বলেন, হামলার বিষয়ে হান্নান মাসউদকে জানানো হলে তিনি নেতাকর্মীদের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছেন না বলে জানান। একজন সংসদ সদস্যের এমন বক্তব্য অত্যন্ত দায়িত্বহীন ও দায়সারা বলে মন্তব্য করেন তিনি।
জিসান আরও বলেন, ‘আমার কাছে এমন কিছু তথ্য ও প্রমাণ রয়েছে, যেখানে সংসদ সদস্য হান্নান মাসউদ তাঁর দল ঘনিষ্ঠদের কাছে এই ঘটনায় নেতাকর্মীর সম্পৃক্ততা স্বীকার করেছেন। বিশেষ করে যেখানে এনসিপির এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীও রয়েছেন। প্রয়োজনে আমি এসব তথ্য যথাযথ তদন্তকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত।’
সংবাদ সম্মেলনে জিসান চার দফা দাবি জানান। এগুলো হলো– বাড়িতে হামলার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার পেছনে যে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর মদদ রয়েছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে