স্ট্রিম ডেস্ক

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএইচআইএস পোশাক কারখানার প্রায় এক হাজার তিনশ শ্রমিক। ১৭ মে শনিবার গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন তাঁরা। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের সরিয়ে দেয়।
শ্রমিকদের অভিযোগ, গত এপ্রিল মাসের বেতন এখনও তাঁদের দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে তাঁরা আর্থিক সংকটে রয়েছেন। তাই শনিবার সকালে কারখানা থেকে বেরিয়ে মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার বলেন, ‘শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকদের সঙ্গে কথা বলে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।’
গাজীপুর শিল্প পুলিশ-২, টঙ্গী অঞ্চলের পরিদর্শক মহর আলী মোল্লা জানান, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল। আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেছি এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।’
এ ব্যাপারে কারখানার মালিক মো. ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে