রাজবাড়ীতে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৩: ২৫
রাজবাড়ীতে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে আসাদুল মণ্ডল (২৫) নামে এক জামায়াত ইসলামীর কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মদাপুরে সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আসাদুল মণ্ডল মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের শাজাহান মণ্ডলের ছেলে।

সকাল ৮টার দিকে চন্দনা নদীর পাড়ে স্থানীয় কৃষক মোতালেব হোসেন, উজ্জ্বল হোসেন ও রব্বেল কাজ করতে এসে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তালহা বলেন, গতকাল রাত ৮টার দিকে আসাদুল বাড়ি থেকে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজা হয়। মোবাইল ফোন বন্ধ ছিল।

মদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. ফিরোজ আহম্মেদ জানান, জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী ছিলেন তিনি। মীর মশাররফ হোসেন কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সাহা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত