স্ট্রিম প্রতিবেদক

মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ও সাহসী ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, দীর্ঘ দেড় দশক পর দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী ভয়ের সংস্কৃতিমুক্ত সমাজ গড়তে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।
আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে শনিবার (৯ মে) দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘জনগণ এখন গুম, অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র দেখতে চায়। যেখানে জানমালের নিরাপত্তা থাকবে এবং কোনো ধরনের অবিচার বা নির্যাতন-নিপীড়নের ভয় থাকবে না। এমন পরিবেশের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই সর্বাধিক।’
তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হলো পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নয়ন।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকাল থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বার্ষিক উৎসবের উদ্বোধন করবেন। তিনি সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৫ সালে সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সেবামূলক কাজের জন্য নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) তুলে দেবেন প্রধানমন্ত্রী। এবারের বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও দিবস উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন। তিনি সাইবার অপরাধ ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার রোধে পুলিশকে আরও দক্ষ হওয়ার আহ্বান জানান।
১০ থেকে ১৩ মে পর্যন্ত চলমান এই আয়োজনে আরও থাকছে—প্রধানমন্ত্রীর পুনাক স্টল পরিদর্শন, পুলিশ সদস্যদের সাথে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেড, আইজি’স ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণ।
এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সম্মেলন হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও দ্বীপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। আগামী ১৩ মে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে