স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের প্রতি পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক পত্রে অর্থ উপদেষ্টা বরবর এই সুপারিশ করা হয়৷
মন্ত্রণালয় জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ করেছে।
গত বছরের ২১ জুলাই দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২৮ শিক্ষার্থী, ৩ শিক্ষক, ১ আয়া ও ৩ অভিভাবকসহ মোট ৩৫ জন মৃত্যুবরণ করেন এবং আহত অবস্থায় ৫৮ জনের বেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। মাইলস্টোনের করা তালিকায় ৬৪ জন আহত ও ৩৫ জন নিহতের নাম উল্লেখ রয়েছে।
গত ২ ডিসেম্বর বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, অর্থ সহায়তা ও চিকিৎসা প্রদান বিষয়ে বন ও পরিবেশ উপদেষ্টার সভাপতিত্বে এক সভা হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বিমান বাহিনীর এয়ার কমোডোর উপস্থিত ছিলেন। সভায় দুর্ঘটনায় আহতদের প্রতি পরিবারকে ৫ লাখ এবং নিহতদের ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয় । সে হিসেবে আহতদের পরিবারকে ৩ কোটি ২০ লাখ টাকা এবং নিহতদের ৭ কোটি টাকাসহ মোট ১০ কোটি ২০ লাখ টাকা প্রয়োজন হবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১২ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৭ মিনিট আগে