স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ বলায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যকে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আজ শুক্রবার (২৯ মে) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, 'সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করে যে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সংগঠন সাদা দল তার তীব্র নিন্দা, ক্ষোভ ও জোরালো প্রতিবাদ জানাচ্ছে।'
তাঁরা বলেন, গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিং অনুযায়ী, এটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রায় ৫৬টি সক্রিয় ও বিশেষায়িত গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। এর মধ্যে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARS) এবং সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CSSR) অন্যতম। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস ও ওয়েব অব সায়েন্স ইনডেক্সড জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেন। গবেষণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী অসত্য তথ্যের ভিত্তিতে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তুলনা করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ইতিহাসের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত জানিয়ে তাঁরা বলেন, এই বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব, জন্ম এবং বিকাশের ইতিহাসের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব এসেছে এই বিশ্ববিদ্যালয় থেকে। এ ছাড়া স্বাধীন বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলন, নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন, ১/১১-র অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছে এই বিশ্ববিদ্যালয়। বাঙালির কৃষ্টি ও অসাম্প্রদায়িক চেতনার ধারক 'পয়লা বৈশাখ' উদযাপনের ঐতিহ্যেও অগ্রভাগে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় উদাসীনতা ও সীমিত বাজেটের মধ্যেও শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানটি যে অনন্য অবদান রেখে চলেছে, তা বিশ্বজুড়ে সমাদৃত। সংক্ষেপে বলতে গেলে— 'বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়'।
নেতৃবৃন্দ বলেন, 'সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে এমন মন্তব্য লজ্জাজনক এবং তা দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে। একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সম্বন্ধে দায়িত্বশীল ব্যক্তির মুখে "ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার"—এই ধরনের বক্তব্য দুর্ভাগ্যজনক। তাঁর এই মন্তব্য কোনো ইতিহাস সচেতন মানুষের হতে পারে না; বরং এটি প্রলাপ বলেই প্রতীয়মান হয়েছে।'
বিবৃতিতে আরও বলা হয়, এই অবিবেচনাপ্রসূত মন্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং গৌরবময় ইতিহাসকে চরমভাবে অপমান করা হয়েছে। সাদা দল অবিলম্বে ববি হাজ্জাজের এই মন্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে