স্ট্রিম প্রতিবেদক

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আজ রোববার (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়ে স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে সরকারের নীতিনির্ধারণী মহলে ব্যাপক গুরুত্ব আরোপ করা হচ্ছে। ছয় দিনের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২১ থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠেয় সফরে প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া এবং পরে চীনের ডালিয়ান ও বেইজিং সফর করবেন। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও মালয়েশিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, গিনি এবং দক্ষিণ কোরিয়ার সরকারপ্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
মালয়েশিয়ায় যেসব কর্মসূচি
২১ জুন মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। পরদিন ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন তিনি। পরে দুই দেশের প্রতিনিধিদল পর্যায়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, শিক্ষা, জনশক্তি এবং অন্যান্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিন দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক ও সহযোগিতা দলিল স্বাক্ষর অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর বিকেলে চীনের ডালিয়ান শহরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
চীনের ব্যস্ত সূচি
২৩ জুন ডালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। একই দিনে কাজাখস্তান, মঙ্গোলিয়া, গিনি এবং দক্ষিণ কোরিয়ার সরকারপ্রধানদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়া বৈশ্বিক জলবায়ু নেতৃত্ব বিষয়ক একটি উচ্চপর্যায়ের অধিবেশনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি। পরে চীনের প্রধানমন্ত্রীর আয়োজিত স্বাগত নৈশভোজে অংশ নেবেন।
২৪ জুন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের মূল অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে তিনি ডালিয়ান থেকে বেইজিংয়ে যাবেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবনে অবস্থান করবেন।
২৫ জুন বেইজিংয়ে চীনের আন্তর্জাতিক বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা এবং রপ্তানি-আমদানি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
একই দিনে ‘বাংলাদেশ বিনিয়োগ ফোরাম’-এ অংশ নিয়ে চীনা বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন তিনি। পরে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং দুই দেশের মধ্যে বিভিন্ন সমঝোতা স্মারক ও সহযোগিতা দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক
২৬ জুন প্রধানমন্ত্রী প্রথমে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে’।
বৈঠক শেষে বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যার পর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সফরসঙ্গী কারা
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রথম সফরে সফরসঙ্গী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, শিক্ষা ও প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা সফরে অংশ নিচ্ছেন। এবারের সফরে সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়া যাচ্ছেন ২৭ জন এবং চীনে ২৮ জন।
বিমানবন্দরে বিদায়
রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর এই প্রথম বিদেশ সফর কেবল সৌজন্য সফর নয়; বরং বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ এবং আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায় শ্রমবাজার এবং চীনের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে।

.png)

ঢাকার সাভারে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন বক্তব্যে অসত্য তথ্য দিয়ে ঋণখেলাপিদের উৎসাহিত করছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদ। রোববার (২১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
১ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুরে শিশু রিফাত হোসেনকে অপহরণ করে হত্যা এবং লাশ গুমের মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ব্যবসায়ীরা বিশ্বস্ত হলে এলসি বাধ্যতামূলক রাখার নীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সিপিডি বাজেট সংলাপ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই ইঙ্গিত দেন।
১ ঘণ্টা আগে