স্ট্রিম ডেস্ক

ইরান হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ খোলা’ ঘোষণা করার পরই বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড ১১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলার থেকে নেমে ৮৮ ডলারে এসেছে। একইসঙ্গে শেয়ারবাজার সূচকেও ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর বিবিসির
শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাঁর এক্স-হ্যান্ডেলে ঘোষণা দেন, ‘লেবাননে যুদ্ধবিরতি যতদিন কার্যকর থাকবে, ততদিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।’
এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক দশমিক ৮ শতাংশ, নাসডাক ও ডাও জোন্স সূচক ১ শতাংশের বেশি বেড়ে যায়।
ইউরোপের প্রধান বাজারগুলোতেও উত্থান দেখা যায়। প্যারিসের সিএসি ও ফ্রাঙ্কফুর্টের ডাক্স সূচক ২ শতাংশের বেশি এবং লন্ডনের এফটিএসই ১০০ সূচক প্রায় দশমিক ৫ শতাংশ বেড়ে যায়।
ইরান যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে থাকলেও পরে তা ১০০ ডলারের ওপরে উঠে।
দাম বাড়ার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের পাশাপাশি পেট্রল-ডিজেল ও জেট ফুয়েলের দামেও চাপ তৈরি হয়। এতে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি খাদ্যপণ্যের দাম নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ঘোষণাকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যম ট্রুথে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে মন্তব্য করেন। তবে তিনি পরবর্তী এক পোস্টে ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখার কথাও জানান।

করের বোঝা চাপিয়ে দিলে জনগণ তাৎক্ষণিক বাজেট প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
১৫ মিনিট আগে
জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের এক দিন আগেই প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে বাজেটের সম্ভাব্য আকার, কর ও শুল্কের হারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রকাশ্যে চলে আসে।
১৭ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকর হবে ১ জুলাই থেকে। এরপর ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব রয়েছে।
৩২ মিনিট আগে
বাজেটের আকার বৃদ্ধির চেয়ে সরকারি অর্থের অপচয় রোধ ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, খুব বড় বাজেট দিয়ে আবার যদি কোনো কারণে ২০-৩০ শতাংশ লোপাট হয়ে যায়, তাহলে তো কোনো লাভ নেই।
১ ঘণ্টা আগে