স্ট্রিম প্রতিবেদক

দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে আগামী সোমবার (২৯ জুন) একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন।
শনিবার (২৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচি সফল করতে দেশের প্রতিটি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজকে জলবায়ু অনুদান থেকে পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি বৃক্ষের চারা রোপণ করতে হবে।
এছাড়া এই অর্থ দিয়ে জলবায়ু সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন তৈরি এবং সেমিনার বা র্যালির আয়োজন করতে হবে।
উদ্বোধনের দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলেও জানিয়েছে মাউশি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে