স্ট্রিম প্রতিবেদক

ব্যাংকিং খাতে নগদ অর্থের প্রবাহ বাড়াতে সাময়িকভাবে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। তাঁর মতে, এতে মানুষের ঘরে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকে ফিরে আসবে এবং ব্যাংকিং খাতে তারল্য বাড়বে।
রোববার সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ প্রস্তাব দেন নোয়াখালী-১ আসনের এই এমপি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেক মানুষ এখন ব্যাংকে না রেখে বাসায় নগদ টাকা সংরক্ষণ করছেন। আবার অতীতে অর্থ পাচারের চেষ্টা করেছেন বা স্বৈরাচারীদের সঙ্গে যুক্ত থাকা অনেকের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে। ফলে বিপুল অঙ্কের টাকা ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।
সাময়িকভাবে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করলে তা ব্যাংকে ফিরবে দাবি করে তিনি বলেন, সরকার যদি দুই মাসের জন্য এসব নোট বাতিল করে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে যাঁদের ট্যাক্স ফাইলে ওই অর্থের হিসাব নেই, তাঁরা ২৫ শতাংশ কর দিয়ে তা বৈধ করতে পারবেন। এতে বাজেট ঘাটতি কমবে, ব্যাংকিং খাতে তারল্য বাড়বে, ব্যাংকগুলো আরও শক্তিশালী হবে এবং সেই অর্থ বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতে ব্যবহার করা সম্ভব হবে।
ব্যাংক খাতের সমালোচনা করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক রয়েছে। ব্যাংক লুটপাটের কারণে জনগণের অর্থ দিয়েই ঘাটতি পূরণ করতে হচ্ছে। তাই ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, মানুষ যেখানে নিরাপত্তা ও আস্থা পায়, সেখানেই অর্থ রাখে। তাই শুধু আইন করলেই হবে না। এমন একটি আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে মানুষ বিদেশে অর্থ পাচার না করে দেশেই বিনিয়োগে আগ্রহী হয়।
আইনশৃঙ্খলা ও কর্মসংস্থানকে নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মাহবুব উদ্দিন খোকন বলেন, কোটি কোটি যুবক বেকার থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তাই কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য কাজের সুযোগ বাড়ানোর ওপর জোর দিতে হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে