স্ট্রিম প্রতিবেদক

দুই দিনব্যাপী ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়েছে।
আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় শেষ হয় প্রথম দিনের কার্যক্রম । ঢাকাভিত্তিক থিংক ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্সের (দায়রা) উদ্যোগে আয়োজিত কনফারেন্সের এ আসরের প্রতিপাদ্য ‘বাংলাদেশ অ্যাট ক্রস রোডস: রিথিংকিং পলিটিক্স, ইকোনমিক্স, জিওপলিটিকাল স্ট্র্যাটেজি’।
এর আগে, আজ সকাল সোয়া ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্রান্ড বলরুমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়।
বেলা এগারোটায় ‘দ্য বেঙ্গল ডেল্টা’স রিভারিন ল্যান্ডস্কেপ: দ্য জুলাই রেভ্যুলুশন অ্যান্ড রিকন্সট্রাক্টিং পলিটিকাল অর্ডার’ শিরনামে প্যানেল ডিসকাশনে ব্রুনাই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইফতেখার ইকবাল বাংলার জনজীবনের পরিচয় নির্মাণ ও বিশ্ব সংস্কৃতির সঙ্গে বাংলার ঐতিহাসিক সংযোগ নিয়ে আলোচনা করেন। বর্তমান বিশ্বব্যবস্থার রাজনৈতিক দর্শনের ভঙ্গুরতা তুলে ধরে আরেক আলোচক কিউং হি ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলেক্স তায়েক গোয়াং লি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা যা কিছুর ওপর ভরসা করেছিলাম, তা এখন ধ্বসে পড়তে শুরু করেছে।’
দুপুর ১২টায় ‘ইকনমিক স্ট্রাটেজিস অ্যান্ড পলিটিকাল সেটেলম্যান্টস: আওয়ার কারেন্ট ইকনমিক চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়েজ ফরওয়ার্ড’ শীর্ষক প্যানেল ডিসকাশনে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক ডক্টর মুশতাক খান বলেন, ‘আমাদেরকে অবশ্যই অর্থনৈতিক কৌশলের গতিপ্রবাহ পরিবর্তন করতে হবে।’ প্যানেলে আলোচক হিসেবে আরও অংশ নেন অর্থনিতিবিদ অধ্যাপক মাহবুব উল্যাহ, ইউরোপীয় ইউনিয়ন চ্যাম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপার্সন নুরিয়া লোপেজ ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম রায়হান।
বেলা সোয়া দুইটায় ‘মিডিয়া, রিউমার অ্যান্ড ন্যারেটিভস: পোস্ট জুলাই বাংলাদেশ ইন দ্য সাউথ এশিয়ান ফ্রেইম’ শীর্ষক ইন্টারেক্টিভ সেশনে ভারতীয় গণমাধ্যম দি ওয়্যার এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক সিদ্ধার্থ ভারতরাজ বলেন, ‘ভুল খবর প্রকাশ করার চেয়ে দেরিতে খবর প্রকাশ করা উত্তম।’ আরেক বক্তা তথ্যচিত্র নির্মাতা দীপক কুমার গোস্বামী বলেন, বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম জনগণের পক্ষে কাজ করে না, ফলে মানুষ এখন হতাশ ও দ্বিধাগ্রস্থ।
বেলা আড়াইটায় ‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ’স চেইঞ্জিং পলিটিকাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক প্যানেল ডিসকাশনে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিপার্টমেন্টাল লেকচারার ডক্টর ডেভিড জ্যাকম্যান বলেন, ‘বাংলাদেশের মানুষ স্থিতিঅবস্থা পছন্দ করেন। আমার দৃষ্টিতে এখানে লক্ষ্য হওয়া উচিৎ স্থিতাবস্থা আনয়নের পথ সুগম করা।’
প্যানেলে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন।
সন্ধ্যা ছয়টায় ‘জুলাই রেভ্যুলুশন: ক্রিটিকাল জাংচার অর এনাদার হিস্টরিকাল লুপ’ শীর্ষক প্যানেল ডিসকাশনে লেখক ও দার্শনিক ফরহাদ মজহার বলেন, ‘আগে আমরা রাষ্ট্রের গঠন কাঠামো ঠিক করি, তারপরে নির্বাচনে যাই, নির্বাচনিক রাজনীতি আর গাঠনিক রাজনীতির এই দুই ধারায় বাংলাদেশের শ্রেণি সংঘাত হাজির হয়েছে।’ আলোচনায় আরও বক্তব্য রাখেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
‘স্টেইটলেসনেস অ্যান্ড সভ্রেন্টি: অ্যা ক্রিটিকাল এনালিসিস অব সিটিজেনশীপ ডিনায়াল ইন সাউথ এশিয়া’ শিরোনামে সৌম্যব্রত চৌধুরী এবং ‘হু ইজ মুসলিম? লিটারেরি কন্সট্রাকশন অব মুসলিম আইডেনটিটি ইন কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল সাউদ এশিয়া’ শিরোনামে মারিয়াম ওয়াসিফ খান একক বক্তৃতা প্রদান করেন।
এ ছাড়া ‘দ্য পলিটিক্যাল ইমপ্লিকেশন্স অব ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশনস: ফ্রম লিবারেশন ওয়ার টু জুলাই আপরাইজিং’, ‘বে অব বেঙ্গল: কানেক্টিভিটি, রেজিলিয়েন্স অ্যান্ড সিকিউরিটি’ ও ‘হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড জব ক্রিয়েশন’ শিরোনামের আরও তিনটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ ও নীতি নির্ধারকেরা বক্তব্য রাখেন।
ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা) একটি ঢাকাভিত্তিক থিংক ট্যাঙ্ক, যা বঙ্গীয় বদ্বীপে জ্ঞানের উৎপাদন ও অগ্রগতি নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সমাজ-রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির গতিশীলতাকে বোঝাপড়া চর্চায় নিবেদিত।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে