মেয়র নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাদের দায়িত্ব সিটি করপোরেশনের: ডিএসসিসি প্রশাসক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২২: ৪৬
ডিএসসিসি প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রশাসক আবদুস সালাম। ছবি: সংগৃহীত

মেয়র নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সকল মুক্তিযোদ্ধার সচ্ছলতার দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছেন প্রশাসক আবদুস সালাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসসিসি প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আবদুস সালাম বলেন, ‘আপনারা যদি আমাকে মেয়র নির্বাচিত করেন তাহলে সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সকল অসচ্ছল মুক্তিযোদ্ধার সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনই নেবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের খুব কম অংশই আর্থিকভাবে সচ্ছল। কারণ মুক্তিযোদ্ধারা কারও কাছে হাত পাতেন না, কারও কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে চান না। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য যতটুকু দরকার, সকল ব্যবস্থা এই সরকার করবে।’

মুক্তিযোদ্ধাদের গুরুত্ব তুলে ধরে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে এই দেশ এগোতে পারবে না। মুক্তিযোদ্ধা যাঁরা আছেন, সকলকে পরিবহনের সুযোগ-সুবিধা দিতে হবে। অসুস্থ হলে চিকিৎসার সুযোগ-সুবিধা দিতে হবে। যাঁদের বাড়ি নেই বা ঘর নেই, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের এবং পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা আরও বাড়িয়ে দিতে হবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত