-5f2ad8-480x270.webp)
ঝিনাইদহ সীমান্ত নদীতে উদ্ধার হওয়া আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ সাড়ে ৪ মাস পর নিজ দেশে ফিরিয়ে নিয়েছে পরিবার। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তার ভাই ইমাল মোহাম্মদীর কাছে মরদেহটি হস্তান্তর করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ফারহানা তাসনিম, ঘটনার তদন্ত কর্মকর্তা ও মহেশপুর থানার উপ-পরিদর্শক টিপু সুলতান, নিহতের আইনজীবী মাহমুদুল হাসান মাসুম উপস্থিত ছিলেন।
এর আগে নিহতের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় মরদেহটি হস্তান্তরে ঝিনাইদহ জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়।
ভাইয়ের মরদেহ গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ইমাল মোহাম্মদী। তিনি বলেন, অসুস্থ মায়ের ইচ্ছাতেই আমার ভাইয়ের নিথর দেহটি নিজের দেশে নিয়ে যাচ্ছি, এটাই আমাদের জন্য পরম সান্ত্বনা। বাংলাদেশ সরকার ও ঝিনাইদহের স্থানীয় প্রশাসন আমাদের যে সহযোগিতা করেছে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।
নিহতের বাংলাদেশি আইনজীবী মাহমুদুল হাসান জানান, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন এবং আইনি সকল প্রক্রিয়া শেষে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ কাজে স্থানীয় সাংবাদিকদের ইতিবাচক ও সহানুভূতিশীল ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এর আগে ১৩ এপ্রিল ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি। পরিচয় শনাক্ত না হওয়ায় তাকে অজ্ঞাতনামা হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি ছড়িয়ে পড়লে তা হাসমত মোহাম্মদীর স্বজনদের নজরে পড়ে। পরে তারা মরদেহ নিজ দেশে ফিরিয়ে নিতে আইনগত প্রক্রিয়া শুরু করেন।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে