পাহাড়ের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিচ্ছে সরকার: পার্বত্যমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বান্দরবান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি । ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি । ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরি বলেছেন, কাজ করলেও সমালোচনা থাকবে, না করলেও সমালোচনা থাকবে। তবে সমালোচনার ঊর্ধ্বে উঠে পাহাড়ের উন্নয়ন এগিয়ে নেওয়া হবে। পাহাড়ের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাচিংপ্রু জেরি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। তিন পার্বত্য জেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সমতলের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোও পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

সাচিংপ্রু বলেন, পাহাড়ের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বান্দরবানে গিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা পান পার্বত্যমন্ত্রী। এ সময় স্থানীয়রা পাহাড়ের মানুষের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত