স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, 'নিরপেক্ষ তদন্ত কমিশনের মাধ্যমে গত দেড় বছরে মাজারে হওয়া সব হামলার ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট (সত্যানুসন্ধান প্রতিবেদন) চাই।'
আজ রোববার (১৭ মে) রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিরপুর শাহ আলী মাজারে গত বৃহস্পতিবার রাতে হামলার প্রতিবাদে 'সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ' এবং 'ভাব বৈঠকী'র উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সারোয়ার তুষার বলেন, 'আবার কোনো মাজারে যদি হামলা হয়, তবে আমরা আর পুলিশের ওপর ভরসা করব না। নিজেরাই হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।'
সারোয়ার তুষার বলেন, 'আপনাদের যাঁরা অপদস্থ করতে আসবেন, নাজেহাল করতে আসবেন—তাঁরা বিএনপি, না জামায়াত, না এনসিপি করেন, সেটি দেখার বিষয় না। যাঁরা এখানে এসে আপনাদের কাজকর্মে বাধা দেওয়ার চেষ্টা করবেন, তাঁদের রাজনৈতিক পরিচয় আমাদের দরকার নেই। তাঁরা হামলাকারী ও অপরাধী। তাঁদের আপনারা প্রথমে বেঁধে রাখবেন, তারপর হাত-পা ভেঙে পুলিশের কাছে সোপর্দ করবেন।'
এই হামলার দায় পুলিশ এড়াতে পারবে না উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, 'পুলিশ বলেছে—এখানে প্রায়ই মাদকবিরোধী অভিযান হয়। পুলিশ একবার এসে বলেছে বিএনপি করেছে, পরে এসে বলেছে জামায়াত করেছে। বিএনপি আর জামায়াতকে কি আপনারা মাদকবিরোধী অভিযান করার লাইসেন্স দিয়েছেন? এটি পুলিশের কাছে আমাদের প্রশ্ন।' স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'গণ-অভ্যুত্থান বিরোধী তৎপরতা এখনো চলমান। অনেকে মাজারকে কেন্দ্র করে হিন্দু কার্ড খেলে। এগুলো আমরা বরদাস্ত করব না।'
ভাব বৈঠকীর সমন্বয়কারী মোহাম্মদ রোমেলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং এনসিপির কেন্দ্রীয় নেতা ফরিদুল ইসলামসহ আরও অনেকে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে