স্ট্রিম প্রতিবেদক

রাজনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক আলোচনা সভা এবং যৌথ পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। শনিবার (৬ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের রাজনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও নিবিড় করতে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে বার্ষিক ‘২+২ কনসালটেশন’ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে নিজ নিজ পররাষ্ট্রমন্ত্রীর অধীনে বিশেষ ‘পরামর্শক কমিটি’ গঠন করা হবে।
বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, যৌথ উৎপাদন ও সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, ‘এই সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে গভীর কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করবে।’
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও তুর্কি রাষ্ট্রপতি এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
সাক্ষাতে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৬ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪৩ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে