স্ট্রিম ডেস্ক

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, ভারত সরকার যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায়, তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই সেটি শুরু করা উচিত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব কথা বলেন আসাদউদ্দিন ওয়েইসি। প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে প্রবল গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতেই অবস্থান করছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে ওয়েইসি বলেন, `ক্ষমতাচ্যুত নেতাকে (শেখ হাসিনা) কেন আমরা দেশে রাখছি? তাকে ফেরত পাঠানো হোক। তিনিও তো বাংলাদেশি নাকি?‘
তিনি বলেন, `ঢাকায় যে ``জনপ্রিয় বিপ্লব হয়েছে ভারতের উচিত সেটি মেনে নেওয়া“, এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।‘
সম্প্রতি কোনো ধরনের যাছাই-বাছাই ছাড়াই বাংলা ভাষাভাষি অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনার কথা উল্লেখ করে ওয়েইসি বলেন, `ভারতে একজন বাংলাদেশি রাখা হয়েছে এবং তিনি বক্তব্য বিবৃতি দিয়ে সমস্যা তৈরি করছেন। অথচ মালদা এবং মুর্শিদাবাদ থেকে বাংলা ভাষাভাষি গরিব ভারতীয়দের বিমানে করে পুনে থেকে কলকাতায় পাঠানো হলো। এরপর তাদেরকে নো ম্যানস ল্যান্ডে ফেলে দেওয়া হলো।‘
তিনি বলেন, `যে কেউ বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যান? এই থেকেই বুঝা যাচ্ছে এখানে বিদেশি আতঙ্ক দেখা দিয়েছে। এই লোকজনকে বন্দিশালায় পাঠানোর অধিকার কি পুলিশের আছে? এখানে সবাই পাহারাদার হয়ে উঠেছেন।‘

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে