স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। বুধবার (২৭ মে) রাজধানীর পান্থপথের একটি কনভেনশন হলে সকাল ৭টা থেকে তিনটি জামাত হয়েছে। ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’ আয়োজিত জামাতে হাজারখানেক মুসল্লি নামাজ আদায় করেন। আলাদা আয়োজনে তাদের সঙ্গে নারীরাও নামাজ আদায় করেন।
জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে বৃহস্পতিবার (২৮ মে)। এর একদিন আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় প্রতি বছর ঈদ জামাত হয়।
আয়োজনের বিষয়ে মুসলিম উম্মাহ বাংলাদেশের সভাপতি মুফতি সাইয়্যেদ আবদুছ ছালাম স্ট্রিমকে বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডে চাঁদ দেখে আরবি মাস গণনা করতে হবে– কুরআন-হাদিসে এমন দলিল নেই। চাঁদ যেহেতু একটি, পৃথিবীর যে কোনো প্রান্তে দেখা গেলেই চলে। মঙ্গলবার (২৭ মে) চাঁদ দেখা গেছে, আজ (বুধবার) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। আমরাও এই তাদের সঙ্গে শামিল হয়েছি।’

তিনি বলেন, ‘চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র– সবকিছু সম্পর্কে এখন আগেই নিখুঁতভাবে জানা সম্ভব। যেমন– আমরা সূর্যের হিসাব গ্রহণ করেছি। সূর্য এখন আমরা দেখি না। কিন্তু ইফতার ও সেহরি করি। কিন্তু উচিত ছিল সূর্য দেখা। সূর্যের হিসাব নিয়ে আসলে, চাঁদের আনতে সমস্যা কোথায়?
সরেজমিন দেখা যায়, ভোর ৬টার পর থেকে পান্থপথের কনভেশন হলে জড়ো হতে থাকেন মুসল্লিরা। নারী- পুরুষ ও শিশুদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয় ও ৯টায় সর্বশেষ জামাত হয়। নামাজ শেষে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। শিশুরা মেতে উঠে হাসি- আনন্দে।
মুসলিম উম্মাহ বাংলাদেশ জানায়, পান্থপথ ছাড়াও রাজধানীর খিলগাঁও, উত্তরা ও মিরপুরে তাদের সংগঠনের আয়োজনে ঈদুল আজহার নামাজ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন অনেকে।

পান্থপথে নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, কুরআন-সুন্নাহ, জ্যোতির্বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উলামা-মাশায়েখ ছাড়াও ওআইসির দি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি (আইআইএফএ) বিশ্বব্যাপী অভিন্ন হিজরি সন চালু করেছে। এই হিসেবে বিশ্বে ঈদুল আজহা বৃহস্পতিবার নয়, বুধবার। অন্যান্য মুসলিম দেশের মতো তারাও বাংলাদেশে বুধবার ঈদুল আজহা উদযাপন করছেন।
রাজধানীর পুরান ঢাকা থেকে জামাতে আসা মোহাম্মদ আলী স্ট্রিমকে বলেন, ‘চাঁদ দেখে একই দিনে রোজা ও ঈদ আদায়ের নির্দেশনা রয়েছে ইসলামে। ফলে চাঁদ যে দেশেই দেখা যাক, একই দিনে বিশ্বের সমস্ত মুসলমানের ঈদ আদায় করতে হবে। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছি।’
আরেক মুসল্লি এইচ এম কামরুজ্জামান স্ট্রিমকে বলেন, ‘আমরা ফ্যামিলির সবাই মিলে ঈদের জামাতে আসছি। আরও অনেকেই নিজের পরিবার নিয়ে এখানে এসেছে। সন্তানেরা খুবই আনন্দ পেয়েছে।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে