স্ট্রিম প্রতিবেদক

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ ও সাবেক এমডিকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন একদল গ্রাহক। মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন শুরু হয়।
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিটি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা গত সোমবার রাতে অনুষ্ঠিত ব্যাংকের ভার্চুয়াল বোর্ড সভার বিরোধিতা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই সভায় সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করে পরিচালনা পর্ষদ। সেই সঙ্গে আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি তুলেছেন। একই সঙ্গে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাঁর নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকের যেসব শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছিলেন, খুরশীদ আলম তাঁদের একজন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এর আগে দেশের পাঁচটি ব্যাংককে একীভূত করা হয়েছিল। কিন্তু সেই সব ব্যাংকের গ্রাহকেরা এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন; সরকার তাঁদের আমানত ফিরিয়ে দিতে পারেনি। তাঁরা আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংককে দেউলিয়া করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যাংকটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে খুরশীদ আলমকে এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আমরা তাঁর পদত্যাগ দাবি করি।’
বাধ্যতামূলকভাবে পদত্যাগ করানো ওমর ফারুক খানের পুনর্বহাল ও খুরশীদ আলমকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মানববন্ধনে আসা গ্রাহক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ইসলামী ব্যাংক বিশ্বের অন্যতম সুনাধন্য একটি ব্যাংক। এখানে আমরা কঠোর পরিশ্রমের আমানত রাখি। কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি, একটি গোষ্ঠী ব্যাংকটির সুনাম নষ্ট করতে চায়।’
রফিকুল ইসলাম আরও বলেন, ‘এস আলম গ্রুপকে দিয়ে ব্যাংকটি ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এখন খুরশীদ আলমকে চেয়ারম্যান বানিয়ে সেই চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমার কষ্টের টাকা ব্যাংকে রেখে নিরাপদ বোধ করছি না। তাই আমরা রাজপথ বেছে নিয়েছি।’
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ বলেন, ‘ওমর ফারুক খানকে পুনর্বহাল করে খুরশীদ আলমের নিয়োগ বাতিল করতে হবে। সেই সঙ্গে অবৈধভাবে এস আলমের লুট করা শেয়ারগুলো ফিরিয়ে দিতে হবে।’ পরবর্তী কর্মসূচি সম্পর্কে তিনি জানান, দাবি পূরণ না হলে আলোচনার মাধ্যমে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এর আগে গত সোমবারও ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। তবে পুলিশ সেদিন সেই কর্মসূচি পালন করতে দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে