স্ট্রিম সংবাদদাতা

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, সমাজে নারীদের একটি বিশেষ অবস্থানে পৌঁছানো পর্যন্ত ফ্যামিলি কার্ড চালু রাখা হবে। প্রক্সিমিটি টেস্টের মাধ্যমে স্কোরিং ভিত্তিতে এই মুহূর্তে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত– এই তিনটি সেক্টরের কাছে কার্ড পৌঁছানো হবে। ধাপে ধাপে মধ্যবিত্ত ও উচ্চবিত্তরাও পাবেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে দেখেছি, আমাদের বিদ্যমান বিধবা, বয়স্ক, কৃষি, প্রসূতি ভাতার কার্ড বিতরণে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। যাদের মাধ্যমে এই কার্ডগুলো বিতরণ হতো তারা অনেক সময় সুবিধাভোগীদের কাছ থেকে টাকা চাইতেন। এই বিষয়গুলো বন্ধ করার জন্য আমরা পর্যায়ক্রমে সমন্বিত সিস্টেমে এগোবো। যেন সব কার্ড নিয়ে একটি কার্ড করা যায়।
তিনি আরও বলেন, যারা ফ্যামিলি কার্ড পাবেন, তারা ইচ্ছে করলে ব্যাংক একাউন্ট অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিতে পারবেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নাটোর গড়তে যা প্রয়োজন, তাই করা হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অত্যন্ত জরুরি। জনপ্রতিনিধি হিসেবে একার পক্ষে সব উন্নয়ন সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন করতে হবে।
এর আগে বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী পুতুল নাটোর সার্কিট হাউসে পৌঁছান। পরে সার্কিট হাউসে মতবিনিময় সভায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন তিনি।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, সিভিল সার্জন মোক্তাদির আরেফিনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে