স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৯ জুন) বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয়দের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এজন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত বিধি অনুসরণ করে তা গেজেট প্রকাশ করা হবে।
ইউনিয়ন দুটির নাম স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্য থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী নিজেও বিব্রত। ইউনিয়নের নামকরণ নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে তিনি নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান বলে সূত্র জানিয়েছেন।
প্রতিমন্ত্রী নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিক গ্রেপ্তার
প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ‘ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর’ তথ্য প্রকাশের অভিযোগে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা ডিবির ওসি ইকবাল বাহার শুক্রবার বিকেলে জানান, মামলার তদন্তের অংশ হিসেবে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ৪ মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় ‘দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ১১ জুন পত্রিকাটির একটি ফেসবুক পেজে প্রতিমন্ত্রীকে নিয়ে আরও কয়েকটি সংবাদ ও পোস্ট করা হয়।
এ ঘটনায় বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম গত ১৫ জুন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিলে, বগুড়া সদর থানায় মামলা রেকর্ড হয়।
মামলায় অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি শামস, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামসহ কয়েকজনকে আসামি করা হয়।
এজাহারে বলা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তানভীর আলমকে নিয়ে মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে তাদের মানহানির চেষ্টা করা হয়েছে। সামাজিক মাধ্যমেও প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে