স্ট্রিম প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এটি দেশের জিডিপির ১ দশমিক ০১ শতাংশ এবং তা আগের বছরের তুলনায় দ্বিগুণ।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব ঘোষণা করেন।
গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা ছিল জিডিপির শূন্য দশমিক ৫৮ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য ৪৯ হাজার ৩৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বিভাগের বরাদ্দ ছিল ২১ হাজার ৯৩৩ কোটি টাকা, আর মূল বাজেটে ছিল ১৪ হাজার ৭৬৩ কোটি টাকা। নতুন বরাদ্দের মধ্যে উন্নয়ন খাতে রাখা হয়েছে ২৬ হাজার ৮০৫ কোটি টাকা।
অন্য দিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য ১৩ হাজার ৪৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বাজেটে এ বিভাগের বরাদ্দ ছিল ৬ হাজার ১২১ কোটি টাকা এবং মূল বাজেটে ছিল ৪ হাজার ২৬৮ কোটি টাকা। এ বিভাগের উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৮ হাজার ২২১ কোটি টাকা।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির বা এডিপির আওতায় স্বাস্থ্যসেবা বিভাগের জন্য ২৬ হাজার ৮০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে প্রকৃত ব্যয় হয়েছিল ২ হাজার ১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে এডিপি বরাদ্দ ছিল ১১ হাজার ৬১৭ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমে দাঁড়ায় ৩ হাজার ১১৮ কোটি টাকায়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এডিপির জন্য প্রস্তাব করা হয়েছে ৮ হাজার ২২১ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে প্রকৃত ব্যয় ছিল ৪১২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে ৫ হাজার ৯৩২ কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত বাজেটে তা কমে ১ হাজার ৩৪৬ কোটি টাকায় নেমে আসে। দুই বিভাগের সম্মিলিত এডিপি বরাদ্দ ধরা হয়েছে ৩৫ হাজার ২৬ কোটি টাকা।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে