স্ট্রিম প্রতিবেদক

হাম ও রোগটি উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ৫০ দিনের মধ্যে এটি সর্বোচ্চ। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৭ শিশুর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে; অন্য দুজন হামে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গে মৃত দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৫৯ শিশুর মৃত্যু হয়েছে; নিশ্চিত হামে মারা গেছে ৫২ শিশু। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ শিশুর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে আগের দিন।
অধিদপ্তরের তথ্যে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে। একই সময়ে সন্দেহজনক হামের মোট রোগী দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩।
গতকাল রোববার নিশ্চিত হামে একজন ও সন্দেহজনক ৯ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আজ অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ শিশু হাসপাতালের দুটি সন্দেহজনক মৃত্যুর তথ্য গতকালের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি, যা আজ যুক্ত করে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা গেছে ১৫ শিশু।
মৃত ১৭ শিশুর মধ্যেই ১২ জনই ঢাকা বিভাগের; ৫ শিশু চট্টগ্রাম বিভাগের। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩০২ শিশুর মধ্যে। তাদের মধ্যে ৬১৮ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম ১৯২, রাজশাহী ১৬৮ ও বরিশাল বিভাগে ১৩৩ শিশু। আট বিভাগে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬ জন। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ৬১ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
হামের প্রকোপ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি’ চলছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৫ এপ্রিল থেকে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ২২২ জনকে টিকা দেওয়া হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছে ৮ লাখ ৩২ হাজার ৮৯১ শিশু।

.png)

রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে জাকির হোসেন নামের এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩৫ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া মোহাম্মদ আলাল হোসেন রাজু নামে আরেক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। গত ২৫ আগস্ট (মঙ্গলবার) আমুর অঞ্চলের কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিন
১ সেকেন্ড আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে