স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাঁকে মৃত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয় স্বজনেরা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকাল ৯টা ৪২ মিনিটে ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে ‘আনঅ্যাটেনডেড ডেথ’ (মৃত অবস্থায় পাওয়া)।
চিকিৎসকরা জানিয়েছেন, লাশের মুখে কালচে-বেগুনি দাগ ও ফোলাভাব পেয়েছেন। চোখের চারপাশে ছিল রক্তজমাট পড়ার চিহ্ন।
পুলিশের গুলশান জোনের উপকমিশনার এম তানভীর আহমেদ স্ট্রিমকে বলেন, ওই নারী রাজধানীর বারিধারায় ছেলের বাসায় থাকতেন। তাঁর ছেলে ঢাকায় বিশ্বব্যাংকের অফিসে কর্মরত। স্বজনেরা জানিয়েছেন, বাসার বাথরুমে পড়ে গিয়ে ওই নারী আহত হন।
তিনি আরও বলেন, ওই নারীর শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবার বাথরুমে পড়ে গিয়েছিলেন জানালেও কিছু চিহ্ন সাধারণ পড়ে যাওয়ার আঘাতের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এজন্য মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওই নারী ভারতীয় নাগরিক হওয়ায় পুলিশ বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখছে জানিয়ে উপকমিশনার এম তানভীর আহমেদ বলেন, ইতোমধ্যেই সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, ওই বাসায় অন্য কিছু ঘটেছিল কিনা জানতে বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। স্বজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে