স্ট্রিম প্রতিবেদক

মানবাধিকার কমিশন নিয়ে কথা বলতে গিয়ে বিসিবিকে ‘বাপের দোয়া কমিশন’ বলে মন্তব্য করা নিয়ে বুধবার সংসদে তর্কে জড়িয়েছেন কুমিল্লা-৪ আসনের সাংসদ হাসনাত আব্দুল্লাহ ও স্বরাষ্টমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শুরুতে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ নিয়ে সংসদে হাসনাতের আপত্তি জানান। বিভিন্ন সরকারী সংস্থার দলীয়করণ সম্পর্কে উদাহারণ দিতে গিয়ে তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন বিলটা সুরহা হওয়া জরুরি। নাহলে আমরা বিসিবির মতো ‘বাপের দোয়া কমিশন’ দেখতে পাব।
প্রতিউত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এখন কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি! এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কী করে এল? বাংলাদেশ ক্রিকেত কন্ট্রোল বোর্ডে ইন্টেরিম সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতা প্রয়োগ করে সারা দেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিলেন। সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল, সেটাকে পেন্ডিং রেখে, যেটা এখনো পেন্ডিং আছে, সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বর্ডি করা হয়েছিল।’
তিনি আরো বলেন, তার পরিপ্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে একটি ইনকোয়েরি বোর্ড করা হয়েছিল। সেই তদন্ত কমিটি বলল, এখানে অনিয়ম হয়েছে। তারপর সেটা ভেঙে দেওয়া হয়েছে, এরপর একটা আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। সেখানে দেশের কৃতি সন্তান তামিম ইকবালকে প্রধান করা হয়েছে। এতদিন শুনতাম মায়ের দোয়া আছে। আজকে মাননীয় সংসদ সদস্যের কল্যাণে শুনলাম বাপের দোয়া।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে