স্ট্রিম প্রতিবেদক

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ‘জাল ভোট’, ‘বুথে টেম্পারিং’ এবং নির্বাচন কমিশন গঠনে ‘নজিরবিহীন বৈষম্যের’ অভিযোগ তুলেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। সংগঠনটির দাবি, প্রতিটি ধাপে অনিয়ম ও পক্ষপাতিত্বের কারণে এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি।
শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এসব অভিযোগ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ঐতিহ্য ও রেওয়াজ অনুযায়ী দুটি প্যানেলের মতামতের ভিত্তিতে একজন প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হন। উভয় প্যানেল থেকে পাঁচজন করে সমানসংখ্যক সদস্য নিয়ে ১০ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশনের কাজে সহায়তার জন্য ১০০ সদস্যের একটি কমিটি থাকে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার চাইলে আরও ২০ জন যুক্ত করতে পারেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, এই নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ৯০ জন এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেল থেকে মাত্র ৪১ জন নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়।
মতিউর রহমান আকন্দ জানান, নির্বাচন কমিশন গঠনে অসমতা বার কাউন্সিল এবং প্রধান নির্বাচন কমিশনারকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। নীল প্যানেলকে সংখ্যাগরিষ্ঠতার সুবিধা দিয়ে শুরুতেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কমিশন গঠনে অসামঞ্জস্য থাকার কারণে নির্বাচন কমিশন জাল ভোট ঠেকাতে পারেনি। বিভিন্ন বুথে ঢুকে টেম্পারিং করা হয়েছে। ভোটারদের যাচাই-বাছাই ও ভোটার স্লিপ ছাড়াই ব্যালট পেপার দেওয়ায় জাল ভোটের সুযোগ সৃষ্টি হয়। বহু ভোটার কেন্দ্রে এসে দেখেন, তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে।
অনিয়ম ও পক্ষপাতিত্বের কারণে আইনজীবীদের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে অ্যাডভোকেট আকন্দ বলেন, ‘অনিয়মের মাঝেও যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ন্যায়সংগত দাবি আদায়ে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেল তথা বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ও ১১ দলীয় জোট অতীতের ন্যায় ভবিষ্যতেও পাশে থাকবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে