স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি-সংকট এড়াতে কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সময় কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘এই দিবসে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রসাধন করতে পারি—সেজন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’
একইসঙ্গে সবদিকে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ; সবার সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন’, ‘২৫ মার্চের গণহত্যা দিবস পালন’ এবং ‘ঈদুল ফিতর’ উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
এবছর ২৫ মার্চ গণহত্যা দিবস অত্যন্ত ‘ভাবগাম্ভীর্য’ ও ‘অত্যন্ত বেদনার’ সঙ্গে পালন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে এটা পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে—আমরা নিরাপত্তার সমস্ত বিষয়াদি দেখাশোনা করব।’
‘আর ২৬ মার্চ ভোরে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ—রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের যে পুষ্পমাল্য অর্পণের বিষয়টি আছে—সেটা যাতে নিরাপদে সম্পন্ন করা যায় এবং যাতায়াত যাতে সহজতর করা যায় সে বিষয়ে আমরা সমন্বয় করেছি’, যোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বিশেষ করে মনোযোগ দিয়েছি, ঈদের আগে ঈদ যাত্রার সময় যাতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি না হয়। আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজারস নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে যে অ্যাডিশনাল আইজিপি আছেন, তিনি ফোকাল পয়েন্ট হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অন্যান্য ইউনিট, বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ, শ্রমিক প্রতিনিধি ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে কো-অর্ডিনেট করবেন।’
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ‘মব’ সহিংসতার প্রসঙ্গ তুলে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মব এক জিনিস আর কিছু কিছু ক্রাইম, স্পট ক্রাইম আরেক জিনিস। সবগুলোর সঙ্গে তো মব গুলিয়ে ফেললে হবে না। আমরা দেখলাম নরসিংদীতে একটা মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। পরে তদন্তে দেখা গেল—েএটার সঙ্গে তার নিজের সৎবাবা জড়িত। কিন্তু প্রাথমিকভাবে আমরা যারা ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি। ৪৮ ঘণ্টার ভেতরে সমস্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কাস্টডিতে আছে এবং অনেকে স্বীকারোক্তি দিয়েছে। এইভাবে আরও দুয়েকটা ঘটনার কথা আমরা জানি—চট্টগ্রামের ঘটনার কথাও জানি। আমরা অ্যাড্রেস করছি সমস্ত বিষয়গুলোকে। মবের সঙ্গে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। তবে আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে।’
ঈদের পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘না, ঈদের আগে আমরা গার্মেন্টস অ্যাসোসিয়েশন, বিজিএমই, বিটিএমইএ, বিকেএমইএ—তাদের সবার সঙ্গে কথা হয়েছে। তারাও খুব আন্তরিক। উইথ এ ফিউ এক্সেপশন সব ক্ষেত্রে তারা আশা করছেন যে তারা ঈদের আগে বেতন, ভাতা, বোনাস ইত্যাদি পরিশোধ করতে পারবেন। সরকারের সহযোগিতা থাকবে, ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে। তারপরও যদি দুয়েকটা গার্মেন্টসে সেরকম সমস্যা থাকে, আমরা বলেছি আগে থেকেই আপনারা সেগুলো অ্যাড্রেস করবেন।’

উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
৩৬ মিনিট আগে
জামালপুরের মেলান্দহে বৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জ শহরের আলোচিত ৭ খুনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। দিনের আলোতেই অপহরণ, এরপর কয়েক দিনের ব্যবধানে নদীতে ভেসে ওঠে একে একে ৭টি মরদেহ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে