স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, উন্নত প্রশিক্ষণ এবং সামরিক সরঞ্জাম ক্রয়ের বিষয়ে আলোচনা হয়েছে। ৪ জানুয়ারি ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি ইসলামাবাদে পৌঁছান।
জেএফ-১৭ ও সুপার মুশাক ক্রয়ের সম্ভাবনা
পাকিস্তানি বিভিন্ন সংবাদ সংস্থা ও প্রতিরক্ষা ডেস্কের তথ্যমতে, বাংলাদেশ বিমানবাহিনী তাদের আধুনিকায়ন কর্মসূচির আওতায় পাকিস্তানের তৈরি ‘জেএফ-১৭ থান্ডার’ ব্লকিং-৩ যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১ থেকে ২ স্কোয়াড্রন জেএফ-১৭ যুদ্ধবিমান সংগ্রহের বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া প্রাথমিক প্রশিক্ষণের জন্য ‘সুপার মুশাক’ ট্রেইনার এয়ারক্রাফট দ্রুত সরবরাহের বিষয়েও কথা হয়েছে। পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু বাংলাদেশি প্রতিনিধি দলকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন।
গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন ও প্রযুক্তিগত সহযোগিতা
সফরকালে বাংলাদেশের বিমানবাহিনী প্রধান ইসলামাবাদের বিমান সদর দপ্তরে গার্ড অব অনার গ্রহণ করেন। তিনি পাকিস্তানের ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক এবং বিমানবাহিনীর সাইবার কমান্ড ও আইএসআর কেন্দ্র পরিদর্শন করেন। সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বাংলাদেশের বর্তমান বিমানবহর রক্ষণাবেক্ষণ এবং উন্নত রাডার সিস্টেম একীভূত করার বিষয়েও ঢাকার পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
দ্বিপাক্ষিক সামরিক যোগাযোগ
২০২৫ সালের শুরু থেকে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে যোগাযোগের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় বিমানবাহিনী প্রধানের এই ছয় দিনের সফরটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবেদনে জানানো হয়েছে, পাইলটদের উন্নত প্রশিক্ষণ এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য পাকিস্তানি প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের কর্মকর্তাদের জন্য বিশেষ সুযোগের বিষয়েও আলোচনা চূড়ান্ত হয়েছে।
আগামী ৯ জানুয়ারি প্রতিনিধি দলটির সফর শেষ করে ঢাকায় ফেরার কথা রয়েছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে