স্ট্রিম প্রতিবেদক

আজ ঐতিহাসিক ‘৩৬ জুলাই’। গত বছরের এই দিন ক্ষমতা ছেড়ে ভারত চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় হয় ছাত্র-জনতার। পরে এই দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর নানা আয়োজনের ব্যবস্থা করেছে সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়। এদিন বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এদিকে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়রি প্রতিষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকেই জোরেশোরে দাবি জানিয়ে আসছে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের। আজ সেই কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠের দিন। কিন্তু এই দিনেই রাজধানীতে নেই এনসিপির অধিকাংশ কেন্দ্রীয় নেতা। নেই দলটির কোনো কর্মসূচিও।
মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নং: বিজি-৪৩৩) একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ এবং নাসিরুদ্দীন পাটোয়ারী।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এনসিপির যুগ্ম-আহ্বায়ক অনিক রায় স্ট্রিমকে বলেন, ‘জেলা পর্যায়ে আজ আমাদের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। যেহেতু রাজধানীতে রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম রাখা হয়েছে, তাই আমরা কোনো কর্মসূচি দেইনি। তবে আমাদের কেন্দ্রীয় নেতারা জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন স্ট্রিমকে বলেন, ‘জেলা পর্যায়ে কিছু প্রোগ্রাম হচ্ছে। এ ছাড়া রাজধানীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আর জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা।’
কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে, তাহলে উপস্থিত থাকবেন কারা প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের তিন জন নেতাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। তারা হলেন, নাহিদ ইসলাম, আখতার হোসেন ও নাহিদা সারওয়ার নিভা। তাঁরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে