স্ট্রিম সংবাদদাতা

অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘সরকার হিসেবে যখন জাতীয় সংসদ নির্বাচন করছি তখন আমরা দল নিরপেক্ষ। কিন্তু যখন আমরা গণভোট করছি সে ক্ষেত্রে আমরা নিরপেক্ষ না। কারণ, আমরা চাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো গণমানুষের দ্বারা সমর্থিত হোক।’
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে মঙ্গলবার (২০ জানুয়ারি) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘একটি প্রশ্ন বিভিন্নভাবে উত্থাপিত হয়, কেন সরকার ভোটের প্রচারে নামল? এতে কি সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে না? এই প্রশ্নের উত্তরে বলতে চাই, আমাদের এই সরকার বিশেষ রকম সরকার। চব্বিশে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান হয়ে গেল তার ফসল এই সরকার। ফলে সেই গণঅভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে, যে ইচ্ছার প্রকাশ ঘটেছে তা বাস্তবায়ন করায় এই সরকারের দায়িত্ব।’
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো শুধু জুলাই সনদ হিসেবে রেখে গেলে কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু যদি জনমানুষের সমর্থন আদায় করা যায় তাহলে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তারা এগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন। এই যুক্তি থেকেই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নগর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে