স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন ভবনে কমিশনের ১০ম সভা অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নির্বাচন কমিশনাররা ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতিমূলক কাজ শেষ করা হয়েছে। এখন নির্বাচনী তফসিল ঘোষণার চূড়ান্ত ধাপে রয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
এরই প্রেক্ষিতে আজকের বৈঠকে তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণকে আলোচ্যসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রাখা হয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, তফসিল ঘোষণার তারিখ নির্ধারণে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসি সূত্র বলছে, আলোচ্যসূচিতে তফসিল ঘোষণার পাশাপাশি রয়েছে—আইন ও বিধির আলোকে তফসিল-পূর্ব ও তফসিল-পরবর্তী কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সর্বশেষ প্রস্তুতি, মাঠ পর্যায়ের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয়, রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত বিষয়, কেন্দ্র ব্যবস্থাপনার চূড়ান্ত পরিকল্পনা এবং ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোটিং থেকে পাওয়া অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের সুপারিশ পর্যালোচনা।
এর আগে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেছিলেন, “প্রাথমিকভাবে ভোটের কয়েকটি তারিখ নিয়ে আলোচনা করেছি। আগামী রবিবার (৭ ডিসেম্বর) আমাদের এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী (চলতি) সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার—এই যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে। এটি হঠাৎ করেই ঘোষণা দেওয়া হবে।”

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদে বাজেট পেশ করার পর আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীতে পৃথক সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াত।
৫ মিনিট আগে
স্বর্ণালংকার কেনার খরচ কমাতে বাজেটে বড় ছাড়ের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তিনি সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় ভ্যাট এবং উৎসে কর কমানোর প্রস্তাব দেন।
৬ মিনিট আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ইসির জন্য বরাদ্দ ছিলো ৪ হাজার ৩৪৬ কোটি টাকা। আগামী অর্থবছরে মাত্র ৫৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে।
৭ মিনিট আগে
কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এজন্য ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন তিনি।
৮ মিনিট আগে