স্ট্রিম প্রতিবেদক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি স্ট্রিমকে আরও জানিয়েছেন, ‘বিকেল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে, এরপর ৬টায় সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ন্যাশনাল নিউরোসায়েন্স বিভাগে মির্জা আব্বাসের চিকিৎসা হবে।’
সমাজকল্যাণমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হাসান জানিয়েছেন, ‘গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন রোগীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যাবতীয় কাজ দ্রুত ব্যবস্থা করার জন্য।’

নভোকালচার নামে সংগঠনটির পরিচালক আবার রাবি ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। একাধিক ছাত্রসংগঠনের নেতা এই পোস্টারে রাকসুর অর্থায়নের অভিযোগও তুলেছেন।
৪ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকট, জনদুর্ভোগ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানববন্ধন করেছে। শনিবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর এনসিপি রাজধানীর কাওরান বাজারে এই কর্মসূচি পালন করে। পরে নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন।
১৯ ঘণ্টা আগে
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রপতি পদের প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছেন।
২১ ঘণ্টা আগে
নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশ্যে রিপন বলেন, ‘তারেক রহমানকে নিয়ে যদি সামান্য কিছু তেলাপোকা কিছু বলে, তাহলে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পিষে মেরে ফেলা।’
১ দিন আগে