স্ট্রিম প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের আয়োজনে শুরু হচ্ছে ৫ দিনের জোড় ইজতেমা। তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল শুক্রবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। শেষ হবে আগামী ২ ডিসেম্বর।
এসব তথ্য নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, প্রতিবছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। দাওয়াতের কাজ এগিয়ে নেওয়ার বিশেষ আয়োজন পাঁচ দিনের এই জোড় ইজতেমা। এখান থেকেই সারা বছরের কাজের পরিকল্পনা ও দিকনির্দেশনা নির্ধারিত হয়। দাঈদের আমল, দাওয়াত, তরতিব এবং দেশের প্রেক্ষাপটে করণীয়-বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করেন বড়রা, যা একজন সাথির দুনিয়া ও আখেরাতের জিন্দেগী পরিচালনায় দিশা দেয়।
হাবিবুল্লাহ রায়হান আরও জানান, জোড় ইজতেমায় কেবল ৩ চিল্লার সাথি এবং কমপক্ষে ১ চিল্লা সময় দেওয়া আলেমরা অংশ নিতে পারেন। এতে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে।
বাংলাদেশে তাবলীগ জামাতের পরিচিতি শান্তিপূর্ণ সংগঠন হিসেবে। তবে ২০১৭ সালে সংগঠনের শীর্ষ নেতা ভারতের সাদ কান্দলভীকে নিয়ে আকিদাগত এবং অভ্যন্তরীণ বিভিন্ন দ্বন্দ্বে দুটি পক্ষ তৈরি হয়।
এর পরের বছর থেকে তাবলীগের জুবায়েরপন্থি হিসেবে পরিচিত শুরায়ে নেজাম সমর্থকরা এবং সাদপন্থিরা আলাদা ইজতেমা করে আসছে। জোড় ইজতেমাও আলাদাভাবে করেন তারা। এরমধ্যে দুই পক্ষ একাধিকবার প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে