স্ট্রিম সংবাদদাতা

বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাঁদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “খেয়াল রাখতে হবে, অনেকে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়।”
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। উদ্বোধন শেষে সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন তিনি।
তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, মা-বোনদের স্বাবলম্বী করে তোলা এবং গ্রামের মানুষ কীভাবে ভালো চিকিৎসা পেতে পারে, সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের সন্তানরা তথা ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে লেখাপড়া করে সুনাগরিক হতে পারে এবং তাদের জন্য কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেটিই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারব না।”
দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “এই খাল খনন কর্মসূচির মাধ্যমেই আজকে দেশ গড়ার কাজ আমরা শুরু করলাম। আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে এবং অর্থনৈতিক ও মানসিকভাবে শক্তিশালী অবস্থানে থাকবে। সেজন্যই আমি সব সময় বলি—করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”
উন্নত দেশের উদাহরণ টেনে জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, “এখানে নিশ্চয়ই অনেকের আত্মীয়স্বজন বিদেশে আছেন। তাঁদের সঙ্গে যখন কথা হয়, তাঁরা কি বলেন না যে বিদেশের দেশগুলো অনেক সুন্দর? সেই দেশগুলো কি জিন-ভূতে এসে সুন্দর করে দিয়ে গেছে? ওই দেশের মানুষই তো তাদের দেশকে গড়ে তুলেছে। তারা পারলে আমরা কেন পারব না? আমরাও ইনশাআল্লাহ পারব।”
নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম যে বিএনপি জয়ী হলে প্রথমেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি এবং কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করেছি।”

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।
৩৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুরে বৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২৫ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী শারমিন জাহান খাদিজার রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
খুলনায় রাশিদুল আনাম রাশু (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরের দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে