স্ট্রিম প্রতিবেদক

তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজনের লাশ ভাসার খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও গুজব’ বলে উড়িয়ে দিয়েছে পুলিশ। শনিবার এক বিজ্ঞপ্তিতে তারা এই অপপ্রচারে বিভ্রান্ত না হতে অনুরোধ জানায়।
শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, একটি মহল আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতে এই ধরনের বানোয়াট তথ্য ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে তুরাগ নদীতে এই ধরনের কোনো লাশ ভেসে ওঠার বা উদ্ধার হওয়ার ঘটনা ঘটেনি।
পুলিশ আরও জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দিতে এবং সামাজিক অস্থিতিশীলতা তৈরির জন্য একটি স্বার্থান্বেষী চক্র এসব অপপ্রচার চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে কোনো ধরনের গুজবে কান না দিতে এবং নিশ্চিত না হয়ে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট শেয়ার না করতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা বিভিন্ন ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার এবং গুজব ছড়ানোতে জড়িত, তাদের শনাক্ত করার কাজ চলছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট যে কারও বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে