স্ট্রিম ডেস্ক

আগামী ১৬ মে, শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জাতীয় যুবশক্তি’। এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা হিসেবে কাজ করবে। শুক্রবার বেলা তিনটায় রাজধানীর গুলিস্তানে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজিত হবে। খবর বাসসের।
১৩ মে, মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ ‘‘জাতীয় যুবশক্তি” গতানুগতিক যুব রাজনৈতিক শাখার বিকল্প হিসেবে আবির্ভূত হবে, যা বেকারত্ব, অর্থনৈতিক ক্ষেত্রে প্রবেশাধিকার ও নীতি নির্ধারণের স্থান থেকে বঞ্চিত তরুণদের প্রকৃত সমস্যাগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ শক্তি হিসেবে কাজ করবে।’
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে জাতীয় যুবশক্তি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইতিমধ্যে নতুন এই সংগঠনের খসড়া কমিটি তৈরি করা হয়েছে। এতে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের অংশগ্রহণ থাকবে বলে জানানো হয়।
আওয়ামী লীগের পতনে গণতান্ত্রিক ছাত্রশক্তির ভূমিকার কথা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যেভাবে ‘ছাত্রশক্তি’ বাংলাদেশের কর্তৃত্ববাদী ব্যবস্থাকে অপসারণ করে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছে, সেইভাবে ‘জাতীয় যুবশক্তি’ বাংলাদেশ পুনর্গঠনে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে