স্ট্রিম প্রতিবেদক

দলের নাম ভাঙিয়ে কোনো অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দুর্নীতি বা অনিয়ম করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। সরকার জনগণের কাছে দায়বদ্ধ। সুশাসন ও জননিরাপত্তায় সব ধরনের কঠোর পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত।’
সম্প্রতি সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ পুশ-ইনের নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন ন্যক্কারজনক ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এর পেছনে ভারতের গোপন এজেন্ডা রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ ধরনের আচরণ কখনোই সৎ ও বন্ধুত্বপূর্ণ আচরণ হতে পারে না।’ তিনি এ বিষয়ে সীমান্ত বাহিনীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।
ঈদুল আজহা উপলক্ষে সড়ক ও যত্রতত্র পশুর হাট বসানোর বিরুদ্ধে সরকারের নির্দেশনার কথা তুলে ধরে রিজভী বলেন, ক্রেতা-বিক্রেতাদের সুবিধা এবং সড়ক স্বাভাবিক রাখতে নিয়মের বাইরে কোথাও হাট বসাতে দেওয়া হবে না।
ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের তৎপরতার কথা উল্লেখ করে তিনি জানান, প্রশাসনের সহযোগিতা ও নজরদারিতে ইতোমধ্যে দেশের ৯৫ শতাংশ পোশাক কারখানায় মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ হয়েছে।
সংবাদ সম্মেলনে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে রিজভী বলেন, দুর্ঘটনার পেছনে কারও কোনো অবহেলা বা চিকিৎসাজনিত গাফিলতি রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে