স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানকে দেওয়া হয়েছে।
স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদকে দেশের সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, জাতীয় বিষয় নিয়ে সংসদে তর্ক-বিতর্ক হবে। এর মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা হবে।
বুধবার (১১ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সভাপতিত্বে সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ। তিনি বলেন, আমরা একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদ উপহার দিতে চাই। আমরা চাই, সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিতর্ক এবং সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক।
নুরুল ইসলাম বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আমরা সংসদকে একটি কার্যকর, প্রাণবন্ত ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
সংসদীয় দলের সভার বিষয়ে তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সংসদে আমরা কেমন আচরণ করব এবং আমাদের কার্যক্রম কী হবে, সে বিষয়ে তিনি কথা বলেছেন।
চিফ হুইপ বলেন, এবার সংসদ চিরাচরিত পদ্ধতিতে বসবে না। আমাদের যেহেতু পুরোনো স্পিকার ও ডেপুটি স্পিকার নেই। তাই আমরা সংসদে একটি খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন। এরপর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ সদস্যের নাম ঘোষণা করবেন।
তিনি বলেন, সংসদ নেতার প্রস্তাব কেউ একজন সমর্থন করবেন। এরপর তাঁর সভাপতিত্বে আমরা স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করব। এই দুটি পদে নির্বাচনের দায়িত্ব আমরা সংসদ নেতাকে দিয়েছি; তিনিই সিদ্ধান্ত দেবেন। বৃহস্পতিবার তা সবাই জানতে পারবেন।
চিফ হুইপ বলেন, এরপর কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার দায়িত্ব নেওয়ার পর সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনয়ন করবেন। তারপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। সেখানে আমাদের প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। এরপর জুলাই যোদ্ধাদের সম্পর্কেও আলোচনা করা হবে।
ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের সাড়া নেই
এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদের বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া বা সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া যায়নি। তারা সাড়া দিলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
অবশ্য ডেপুটি স্পিকারের প্রস্তাব বিষয়ে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী জানিয়েছে, আপাতত তারা পদটি নিচ্ছে না।
বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা শেষে ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এই মুহূর্তে এভাবে ডেপুটি স্পিকার নিতে চাইনি। এটি জুলাই সনদের সঙ্গে জড়িত। সংসদ অধিবেশন শুরু হলে আমাদের এমপিরা জুলাই সনদ সম্পর্কে কথা বলবেন। এছাড়া সংস্কার ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে। এরপর আমাদের সংসদীয় দল ও বিরোধীদলীয় নেতা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে আলোচিত তোফাজ্জল হোসেন হত্যা মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বারবার ‘নারাজি’ (আপত্তি) দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের পক্ষের আইনজীবী।
৩০ মিনিট আগে
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, বর্তমান সংসদকে ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কার্যকর করার জোর দাবি জানাবেন তারা।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারে কুলাউড়ায় রিপন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করেছে পাঁচ সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’।
১ ঘণ্টা আগে